‘বিদেশিদের জন্য ক্যাসিনো চালু করলে স্থানীয়রাও জুয়ায় জড়িয়ে যেতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

একেএম শহীদুল হক আমাদের দেশে বিদেশিদের জন্য ক্যাসিনো বা জুয়ার ব্যবস্থা করার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, ‘যেসব  ক্লাবে ক্যাসিনো চালু করা হয়েছে, সেখানে বিদেশিদের খেলতে আসার প্রশ্নই আসে না। বিদেশিরা পর্যটনকেন্দ্রে এই ধরনের ব্যবস্থা থাকলে সেখানে যায়। আবার তাদের জন্য চালু করে দিলে দেশিরা গিয়েও খেলবে। সেটাও তো কাম্য নয়। সাধারণ মানুষ জুয়ায় জড়িয়ে গেলে অপরাধ বেড়ে যাবে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আলোচনায় ক্যাসিনো’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ প্রসঙ্গে শহীদুল হক আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই জুয়া-ক্যাসিনো আছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাদ দিলে জুয়া খেলা হয় না এমন দেশ নেই। কিন্তু অনেক দেশে নিষেধ থাকার পরও হয়। আবার কোনও কোনও দেশে জুয়া স্থানীয়দের জন্য নিষিদ্ধ, কিন্তু পর্যটকরা খেলতে পারে। বাংলাদেশে তো জুয়া খেলা নিষিদ্ধ, এখানে এর কোনও বিধানই নেই।’

পুলিশ ক্যাসিনোর বিরুদ্ধে আন্তরিকভাবে অভিযান পরিচালনা করছে বলে মনে করেন সাবেক এই আইজিপি। তিনি বলেন, ‘একটি অভিযানে যাওয়ার আগে প্রস্তুতি থাকে। অনেক সময় অভিযানের কথা অনেকে জেনে ফেলে। এখানে ছাড় দেওয়ার মতো মানসিকতা নিয়ে অভিযান হয়নি। তাহলে তো আর খালেদ গ্রেফতার হতো না।  যারা এখানে গডফাদার, যারা এখানে নিয়ন্ত্রণ করতো, তারা সব সময় খেলতে যায় কিনা সেটা তদন্ত করে জানতে হবে। আর যারা নিয়মিত খেলতে যায়, তাদেরকে তো ধরা হয়েছে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন–জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মনজুরুল হক এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানুর রহমান রনি।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম