শেখ হাসিনা সেতু সংলগ্ন পর্যটনকেন্দ্র নির্মাণ স্থগিত চাওয়া রিট কার্যতালিকা থেকে বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬

শেখ হাসিনা সেতু সংলগ্ন পর্যটনকেন্দ্র নির্মাণ স্থগিত চাওয়া রিট কার্যতালিকা থেকে বাদ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটনকেন্দ্র নির্মাণ স্থগিত চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা (আউট অব লিস্ট) বাদ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
গত ২৩ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে পর্যটনকেন্দ্র নির্মাণ স্থগিত চাওয়াসহ সরকারের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী তুফানী বেগমের পক্ষে অ্যাডভোকেট ফাওজিয়া করিম জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে পর্যটন মন্ত্রণালয় সচিব, চাঁপাইনবাবগঞ্জের ডিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ এপ্রিল এই পর্যটনকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সীমানা পিলার স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের তৎকালীন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এরপর থেকে বেশ কয়েক দফা স্থানটির সম্ভাব্যতা যাচাই করা হয়।
গত ১০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জের সাহেবের ঘাটে নির্মিত ‘শেখ হাসিনা সেতু’ এলাকায় ৪৪ একর জমির ওপর গড়ে তোলা হবে পর্যটনকেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে এর অনুমোদন দিয়েছেন। ৫ লাখ টাকা প্রতীকী মূল্যের বিনিময়ে জমি বরাদ্দ দেওয়ার জন্যল ভূমি মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন করপোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করবে। পর্যটনকেন্দ্রে পাঁচতারা হোটেল, টেনিস মাঠ, জাদুঘর, সুইমিংপুলসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে। 

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক