রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী সাদ

মাহবুব হাসান, রংপুর থেকে
০৫ অক্টোবর ২০১৯, ১৯:১২আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:২৯

রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ (ফাইল ছবি)

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ। ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৯৪৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির প্রার্থী রিটা রহমান। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট, তার অবস্থান তৃতীয়। 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর রংপুরের পুলিশ হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

জানানো হয়, রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে মোট ৪ লাখ ৪১ হাজার ২২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ৬ জন। ভোট কাস্টিংয়ের অনুপাত ২২.৮৬ শতাংশ। 

এই নির্বাচনে মোট ছয়জন প্রার্থী অংশ নিয়েছেন। বাকি তিনজনের মধ্যে গণফ্রন্টের ফোরামের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ১৬৬২ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল পেয়েছেন ৯২৪ ভোট ও এনপিপি’র শফিউল আলম পেয়েছেন ৬১১ ভোট। 

সরেজমিনে দেখা যায়, দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে কিছু ভোটারের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়, দুপুরের পর ভোটার শূন্যও দেখা গেছে ‍কিছু কেন্দ্র। অধিকাংশ কেন্দ্রেই ভোটারের জন্য অপেক্ষা করতে দেখা গেছে নির্বাচনি কর্মকর্তাদের।   

উল্লেখ্য, ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই তার রংপুর-৩ (সদর) সংসদীয় আসনকে শূন্য ঘোষণা করা হয়। এই আসনের উপনির্বাচনে অংশ নেন ছয়জন প্রার্থী। শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ইভিএমের মাধ্যমে মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

আরও খবর: 

১৩৯ কেন্দ্রের বেসরকারি ফলে এগিয়ে সাদ 

রংপুরের কেরামতিয়া কেন্দ্রে লাঙ্গল এগিয়ে

ভোটার খুঁজতে খুঁজতেই শেষ রংপুরের ভোট 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক