বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী মামলার এজাহার আমলে ডিবি পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামানকে এ নির্দেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাঝহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে গত রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার (৭ অক্টোবর) চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
আরও খবর:
অবশেষে বুয়েটে এলেন ভিসি, আলোচনায় না বসায় অবরুদ্ধ
আবরার হত্যা মামলায় আরও ৩ জনসহ মোট গ্রেফতার ১৩
অনির্দিষ্টকালের জন্য বুয়েটে ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা আন্দোলনকারীদের
বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি, সমর্থন শিক্ষক সমিতির
আবরার হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে উত্তাল বুয়েট
বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় ৯ ছাত্রলীগ নেতা আটক








