বুয়েটের রাস্তায় যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১২:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৪:৩৬

বুয়েট এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ

পলাশী থেকে বকশিবাজার পর্যন্ত বুয়েটের ভেতর দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর থেকে যান চলাচল বন্ধ করে বুয়েটের শহীদ মিনার সংলগ্ন সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

এর আগে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শহীদ মিনারে এসে শিক্ষার্থীরা জড়ো হন। এরপর শহীদ মিনার সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে, বুয়েট ক্যাম্পাসের পলাশী ও বকশিবাজার প্রান্তের প্রবেশমুখে শিক্ষার্থীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছেন। প্রবেশমুখগুলোতে শিক্ষার্থীদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এতে করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স চলতে দেওয়া হচ্ছে।

এর আগে বুধবার বেলা ১১টায় নতুন করে ১০ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে প্রশাসনের জবাবদিহিতা, বিগত নির্যাতনের বিচার, নিরাপত্তা নিশ্চিত ও ১১ তারিখ বিকাল ৫টার মধ্যে প্রভোস্ট প্রত্যাহারের দাবি উল্লেখযোগ্য। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনও অ্যাকাডেমিক কাজ চলবে না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

/আরজে/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শিমুর স্বর্ণপদক 
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শিমুর স্বর্ণপদক 
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে