পীরগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার শামসুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২০:৩৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২০:৩৭

পীরগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার শামসুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা দাখিল করা সম্পদবিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রংপুরের পীরগঞ্জ থানার সাবেক সাব-রেজিস্ট্রার মো. শামসুজ্জামান সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে মামলাটি করেন সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
শামসুজ্জামানের বর্তমান কর্মস্থল নাটোরের লালপুর।
মামলায় ১ কোটি ২৮ লাখ ২৯ হাজার ৬৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৮৭ হাজার ৪০১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
গত বছরের ১৪ অক্টোবর শামসুজ্জামান সম্পদবিবরণী দাখিল করেন।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ