নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন ঘোষণা কেন অবৈধ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৯:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:০৯

সুপ্রিম কোর্ট

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রকাশিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ বিষয়ে দায়ের করা এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয় সচিব, শ্রম মন্ত্রণালয় সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এর আগে, নবম ওয়েজ বোর্ডের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ৫ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

এরপর ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশিত হয়। এটি ‘৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদার্দ-২০১৮’ নামে অভিহিত হবে এবং গেজেট নোটিফিকেশনের তারিখ থেকে কার্যকর হবে বলেও গেজেটে বলা হয়।

সেই গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিটকারীর পক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) হাইকোর্টে সম্পূরক আবেদন জমা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত