ডিএসসিসির রাজস্ব অঞ্চল-জন্মনিবন্ধন অফিসে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:০১

ডিএসসিসির রাজস্ব অঞ্চল-জন্মনিবন্ধন অফিসে দুদকের অভিযান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও রাজস্ব অঞ্চল ও জন্মনিবন্ধন অফিসে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ অক্টোবর) এই অভিযান চালানো হয়।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।
তিনি জানান, সহকারী পরিচালক মো. খায়রুল হক ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম ডিএসসিসির জন্মনিবন্ধন অফিসে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে দুদক টিমের এক সদস্য সন্তানের জন্মনিবন্ধন সনদের আবেদন নিয়ে লাইনে দাঁড়ান। ডিএসসিসি’র স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এসময় তার কাছে টাকা দাবি করেন। তারা নকল টিকা কার্ড ও সন্তান জন্ম নেওয়ার প্রমাণপত্র সংগ্রহ করে জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেবেন বলে জানান। পরে দুদক টিমের উপস্থিতি টের পালিয়ে যান তারা।
পরে দুদক টিম ডিএসসিসির কর অঞ্চল-২-এ অভিযান চালায়। এসময় লাইসেন্স ও বিজ্ঞাপন সুপাইভাইজার ঘুষ নিয়ে কাজ করেন বলে অভিযান পান টিমের সদস্যরা। সেখানে উপস্থিত এক ব্যক্তি দুই দফায় ৩ হাজার টাকা ঘুষ দিয়েছেন বলে দাবি করেন। দুদক টিমের উপস্থিতি টের পেয়ে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপাইভাইজার পালিয়ে যান।
এ দুটি অভিযান নিয়ে প্রতিবেদন তৈরি করে দুদকে জমা দেওয়া হবে এবং গণমাধ্যমকে জানানো হবে বলে জানানো হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম