সানোফি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি কর্মচারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ১৪:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:২৯

সানোফি বাংলাদেশ লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ফ্রান্সভিত্তিক ওষুধ কোম্পানি সানোফি লিমিটেড বন্ধ বা বিক্রির যে সিদ্ধান্ত হয়েছে, তা বাতিল করার দাবি জানিয়েছেন সানোফি বাংলাদেশ লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন। শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটি সভাপতি আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, সানোফি বাংলাদেশ লিমিটেড ওষুধ প্রতিষ্ঠানটি একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠান। দেশি-বিদেশি চক্রান্তের কারণে এই শিল্প প্রতিষ্ঠানটি বন্ধ বা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বন্ধ হলে প্রায় এক হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা চাকরি হারাবেন। তার সঙ্গে সম্পৃক্ত পাঁচ হাজার সদস্য ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করবেন। এছাড়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের আঘাত সৃষ্টি হবে।
অবিলম্বে এই প্রতিষ্ঠানটি বন্ধ বা বিক্রির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি। না হলে আগামী ২১ অক্টোবর বিকালে প্রতিষ্ঠানটির গেটে প্রতীকী অনশন করবে শ্রমিক কর্মচারীরা। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরাসহ প্রতিষ্ঠানটির শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এইচএন/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম