কাউন্সিলর মিজান কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৭:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:৫০

কাউন্সিলর মিজান

মানি লন্ডারিং মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) মোহাম্মদপুর থানায় দায়ের করা এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক গিয়াস উদ্দিন ৭ দিনের রিমান্ড শেষে কাউন্সিলর মিজানকে আদালতে হাজির করেন। এছাড়াও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তা মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধনকারী কর্মকর্তা (জিআরও) ও পুলিশের উপ-পরিদর্শক মনির আহমেদ এসব তথ্য জানান।

১২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে আসামিকে ৭ দিনের রিমান্ডে পাঠান।

১১ অক্টোবর সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিজানকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম