আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৬:৫০আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৮

আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে ৩২ জন শিক্ষক এ অনশন শুরু করেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় তাদের শপথ বাক্য পাঠ করান। অনশন শুরু করা শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎও চান।
বিনয় ভূষণ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ থেকে আমরা আমরণ অনশন শুরু করেছি। আমাদের দাবি একটাই, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণ করতে হবে। এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই আমরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন চলবে।’
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৮ সালের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির দাবি মেনে নিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন। তিনি বলেছিলেন, এই অর্থবছর থেকে কার্যক্রম শুরু হবে। কিন্তু দীর্ঘ সময় হয়ে গেলেও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আসেনি।’ এ অবস্থায় হতাশার জায়গা থেকে তারা আবারও রাজপথে নেমেছেন বলে জানান তিনি। বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। যেহেতু উনার প্রতিশ্রুতি আছে, আমরা আশা করি এর বাস্তবায়ন হবে।’
আমরণ কর্মসূচির বাইরে একই স্থানে শতাধিক শিক্ষক-কর্মচারী অবস্থান কর্মসূচিতে পালন করছেন।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন