১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৩,৩৪৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ২১:২৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৪১

এনটিআরসিএ

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১৩ হাজার ৩৪৫ জন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই ফল প্রকাশ করে।

এনটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন, স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৬০৭ জনসহ মোট ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে সার্বিক পাসের হার ১০ দশমিক ৯৭ শতাংশ।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গত ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হয়।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী