পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দ্বিতীয় শ্রেণিতে অন্তর্ভুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ১৪:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৫:১৩

পরিবার কল্যাণ পরিদর্শিকাদের সংবাদ সম্মেলন পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দ্বিতীয় শ্রেণিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি। শুক্রবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জেবুন নাহার আকতার বলেন, বাংলাদেশের সাড়ে ৫ হাজারেরও বেশি পরিবার কল্যাণ পরিদর্শিকার ৯৫ ভাগই দেশের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করে। শিশু মৃত্যুর হার রোধে উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রী সাফল্যের যে স্বীকৃতি অর্জন করেছেন তার বেশিরভাগ অবদান পরিবার কল্যাণ পরিদর্শিকাদেরই। মাতৃ মৃত্যুর হার রোধেও আমরা প্রতিবেশী দেশের চাইতে অনেক বেশি সফলতা অর্জন করেছি।
তিনি আরও বলেন,  ‘সর্বশেষ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কার প্রাপ্তির পেছনেও বেশিরভাগ অবদান আমাদের। এ সাফল্য একদিনে অর্জিত হয়নি। ধর্মীয় কুসংস্কার এবং উগ্রবাদী ধর্মান্ধদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কাজ করে সফলতার কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃত।’
তিনি বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ বিধি, নিয়মিত পদোন্নতি না হওয়া, সিলেকশন গ্রেড না হওয়া এবং মিডওয়াইফ নিয়োগের বিষয়সহ এখনও অনেক অপ্রাপ্তি আমাদের রয়েছে। এই অপ্রাপ্তি ও হতাশাকে কাজে লাগিয়ে এক শ্রেণির ধান্ধাবাজ, সমিতির সদস্যদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের