সুবর্ণ রঙে যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণ জয়ন্তীর লোগো

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ১৯:১০আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৯:২৭

সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠান সুবর্ণ রঙের প্রাধান্য দিয়ে করা যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণ জয়ন্তীর লোগো প্রকাশ করা হয়েছে। ৫০ সংখ্যাটিকে কেন্দ্রে রেখে দৃষ্টিনন্দন এই লোগোটি তৈরি করা হয়েছে।

‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগান নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর পালিত হতে যাচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ যশোর এর সুর্বণ জয়ন্তী ও পুনর্মিলনী। এ উপলক্ষে সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে লোগোর উম্মোচন করা হয়।

যশোর সেনানিবাসের ৫৫ আর্টিলারি ব্রিগেডের বিগ্রেড কমান্ডার কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল এস এম বাহাউদ্দিন আনুষ্ঠানিকভাবে লোগো উম্মোচন করেন। এসময় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আমিনুর রহমানসহ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। অনলাইনে অথবা কলেজ বা নিবন্ধন বুথে গিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করে  http://www.jcc.edu.bd/?page_id=4578 অথবা সরাসরি কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে মনোনীত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন করা যাচ্ছে। মনোনীত প্রতিনিধিদের তালিকা সুবর্ণ জয়ন্তীর ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম