২০২০ সালের মধ্যে সিসাযুক্ত রঙ নিষিদ্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ১৪:৩১আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৬:৩৭

সীসাযুক্ত রঙ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানবদেহে সীসার কোনও সহনীয় মাত্রা নেই। তাই সীসাযুক্ত রঙ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) নামের একটি সংগঠন। শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ২০২০ সালের মধ্যে সীসাযুক্ত রঙ নিষিদ্ধের দাবি জানানো হয়।
ইন্টারন্যাশনাল লেড পয়জনিং প্রিভেনশন উইক দিবস পালনের অংশ হিসেবে রঙে সীসার ব্যবহার রোধে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সীসাযুক্ত রঙ নিষিদ্ধকরণ: জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ’। মানববন্ধনে এসডো’র সদস্য, গার্লস গাইড এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা অংশ নেন।
মানববন্ধনে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সীসার ক্ষতিকর দিক জনসমক্ষে তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, সীসা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সীসার ভয়াবহতার শিকার সবচেয়ে বেশি  শিশুরা। যেহেতু রঙে সীসা ব্যবহৃত হয় এবং শিশুর দেহে সীসা দূষণের একটি প্রধান উৎস। তাই অতি দ্রুত সীসাযুক্ত রঙ বর্জনে আইন প্রণয়নের দাবি জানান সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে উপস্থিত সকলেই পরিবেশবান্ধব রঙ তৈরি ও তা ব্যবহারের আহ্বান জানান। এতে অংশ নেওয়া তরুণরা জানান, সীসার মতো বিপদজ্জনক পদার্থের ক্ষতিকর প্রভাবের মধ্যে তারা আর বেড়ে উঠতে চান না।

/ইউআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের