ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, আত্মত্যাগেরও: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২০:০৯আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:৪৯

মহানগর মহিলা কলেজে ‘নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ডিএনসিসি মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক নিছক বন্ধুত্বের নয় বরং অনেক আত্মত্যাগ, জীবনদান এবং রক্তের বিনিময়ে এটি অর্জিত হয়েছে। দু'দেশের মধ্যে গড়ে ওঠা এ সম্পর্ক ঐতিহাসিক, হৃদ্যতাপূর্ণ এবং রক্তের বন্ধনে আবদ্ধ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত মহানগর মহিলা কলেজে ‘নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, বাংলাদেশ আজ বদলে গেছে। এখন দেশের কর্মযজ্ঞে নারীর উপস্থিতি পঞ্চাশ শতাংশ। রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে সুউচ্চ পদে নারীরা পুরুষের সঙ্গে দায়িত্ব পালন করছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ অবদানের কারণে। নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এর ফলে নারী-পুরুষের ব্যবধান উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে।

মেয়র বলেন, উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি তাক লাগানোর মতো। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঈর্ষণীয়। পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে উভয় দেশই সামনে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাস

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বাংলাদেশকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে কাছের বন্ধুদেশ উল্লেখ করে চিকিৎসা, ভ্রমণ, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে এদেশের সঙ্গে ভারতের অভিন্ন বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, দু’দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গভীর এবং আত্মিক।

শিক্ষার্থীদের উদ্দেশে ভারতীয় হাই কমিশনার বলেন, একমাত্র শিক্ষাই বদলে দিতে পারে জীবন, বদলে দিতে পারে জেনারেশন। বদলে দিতে পারে পরিবার এবং সমাজ। উপযুক্ত শিক্ষার মাধ্যমেই একজন আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। নিজ নিজ ক্ষেত্রে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, আমাদের নীতি হচ্ছে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। আর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবার আগে বাংলাদেশ। গত বছর ১৫ লাখ বাংলাদেশি নাগরিককে ভারতের ভিসা দেওয়া হয়েছে। এখন যেসব দেশ থেকে মানুষ ভারতে আসে, তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি পর্যটক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর মহিলা কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম।

 

/এসএস/টিএন/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম