সাকিবের রিপ্লেসমেন্ট এখনও তৈরি হয়নি: লিপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ১৮:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:২৯

সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব আল হাসানের অভাব পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘সাকিব ছাড়া আমরা বেশ কিছু খেলা খেলেছি। সেখানেও বাংলাদেশ ভালো ফলাফল করেছে। আমরা আগামী এক বছর সাকিবকে পাচ্ছি না। তার জায়গায় রিপ্লেসমেন্ট এখনও তৈরি হয়নি।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সংকটে ক্রিকেট’  শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। বুধবার (৩০ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সব ধরনের ক্রিকেটে সাকিবের পারদর্শিতার কথা উল্লেখ করে লিপু বলেন, ‘টেস্ট কিংবা ওয়ানডে– দুই জায়গাতেই সে পারদর্শী। সেই জায়গায় তার মতো ওইভাবে পারফর্ম করতে হয়তো কেউ পারবে না। তবে কেউ না কেউ তার অভাব ঘোচানোর চেষ্টা করবে আশা করি। সাকিবকে যে রিপ্লেস করবে তার বাড়তি দায়িত্ব থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাকি যারা খেলোয়াড় আছে তারা পারফর্মের জায়গাটিকে বাড়ানোর চেষ্টা করবে। এর মাধ্যমে সাকিবের অভাবটা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করবে। দলের যে একটি ঊর্ধ্বমুখী যাত্রা ছিল, আমরা চাইবো যেন সেই জায়গায় থাকতে পারি। সাকিবের না থাকা একটি মনস্তাত্ত্বিক আঘাত অবশ্যই, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি উল্লাস করার ব্যাপার।’   

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, ক্রীড়া সংগঠক জালাল আহমেদ চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।   

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম