শামীমের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৫:৩৯

জি কে শামীম

দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন খারিজ (উত্থাপতি হয়নি মর্মে) করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (৪ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শামীমের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অজি উল্লাহ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে দুর্নীতিবিরোধী অভিযানে গত ২০ সেপ্টেম্বর জিকে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। শামীমের গুলশানের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ, বিদেশি মুদ্রা, এফডিআর, অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার দেহরক্ষীদেরও গ্রেফতার দেখানো হয়।

পরে গত ২১ অক্টোবর শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। এদিকে তার ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংক।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম