পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের ছেলে রাসেলের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৬:৩৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:১৬

শওকত আজিজ রাসেল (ছবি সংগৃহীত) গাড়ি থেকে মাদক ও গুলি উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমের ছোট ছেলে শওকত আজিজ রাসেল। ওই দুই মামলায় বিচারিক আদালতে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত রাসেলকে জামিন দেন হাইকোর্ট। আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাসেলের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাসেলের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী।

এরআগে, গত ১ নভেম্বর শওকত আজিজ রাসেলের বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও গুলি উদ্ধার করে পুলিশ। ওইদিন গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আটকের পর গাড়িটি তল্লাশি করে মাদক ও গুলি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গুলি ও মাদকসহ রাসেলের গাড়িচালক গ্রেফতার পুলিশ ওই গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৩-৮৩৭৫) থেকে ২৮ রাউন্ড গুলি, এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৪৮ ক্যান বিয়ার এবং নগদ ২২ হাজার তিনশ’ টাকা উদ্ধারের দাবি জানায়। ওই সময় গাড়ির চালক মো. সুমনকে আটক করা হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

/বিআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী