‘মামলাজট কমাতে শুনানি মুলতবি করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ০১:৩২ আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০১:৩৩

মালয়েশিয়ার বিচারব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা বাংলাদেশের আদালতে মামলাজট কমিয়ে আনতে বিচারক ও আইনজীবীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধান বিচারপতি জাকি বিন আজমী। এ বিষয়ে তিনি বলেন, ‘একটি মামলার বিচার নিষ্পত্তি করার পরই কেবল আরেকটি মামলা ধরতে হবে। মামলায় শুনানি মুলতবি করা যাবে না। এই পদ্ধতি অবলম্বন করে মালয়েশিয়ায় মামলা জট কমেছে।’
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ‌্যায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মালয়েশিয়ার বিচারব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক সভায় তিনি এ আহ্বান জানান। মামলাজট নিরসনের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে মামলাজট কমাতে হলে বিচারকদের কাজে আইনজীবীকে সহযোগিতা করতে হবে। আদালতের সিদ্ধান্ত পছন্দ হোক বা না হোক তা মানতে হবে। বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চের পারস্পরিক সহযোগিতা ছাড়া মামলাজট কমানো সম্ভব না।’
বর্তমানে দুবাই আন্তর্জাতিক আর্থিক আদালতের প্রধান বিচারপতি জাকি বিন আজমী বলেন, ‘একটি মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারলে আইনজীবী নতুন মামলা ধরতে পারবেন। এভাবে তিনি অনেক মামলা সম্পন্ন করতে পারেন। ফলে তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও আশঙ্কা থাকে না। মালয়েশিয়া মামলার জট কমাতে পারলে বাংলাদেশও পারবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সহযোগিতার মানসিকতা দেখাতে হবে আইনজীবীদের। মামলা মুলতবি রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’ বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বারের সিনিয়র সদস্যদের সম্মান করে থাকি। তিনি অন্য আদালতে ব্যস্ত থাকলে মামলা মুলতবি করি। এটাও পরিবর্তন হওয়া দরকার।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় আইনজীবী ড. কামাল হোসেন আন্তর্জাতিক সালিসি মামলায় তার অভিজ্ঞতা তুলে ধরেন।

/বিআই/ওআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের