মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৭:২৩ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:২৩

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ই-মেইল অ্যাড্রেসে এ হুমকি দেওয়া হয়। জিডিতে যে ইমেইল অ্যাড্রেস ([email protected]) ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়। আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর)  বেলা ১১টায় একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়। 

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে ওই ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এ হামলা করা হবে।’

বাড্ডা থানার ওসি নাসিরুল আমিন জানান, আমাদের সাইবার ইউনিট এ বিষয়টি তদন্ত করছে। আমরাও নজরদারি বাড়িয়েছি। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
সর্বশেষ খবর
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
৩ বছর শিক্ষার্থী ভর্তি না করায় ৮৬ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ
৩ বছর শিক্ষার্থী ভর্তি না করায় ৮৬ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের