পাণ্ডিত্য দিয়ে ছড়া হয় না: সুকুমার বড়ুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ২০:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:২১
image

‘ঢাকা লিট ফেস্ট ২০১৯’-এর প্রথম দিনে সন্ধ্যার  সেশনে কসমিক টেন্ট আলো করেছিলেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। ‘সুকুমার বড়ুয়া: নিজের কথা ও ডকুমেন্টারি’ শীর্ষক সেশনে তিনি বলেন, ছড়া ও তার ব্যক্তিগত জীবন নিয়ে।

পাণ্ডিত্য দিয়ে ছড়া হয় না: সুকুমার বড়ুয়া
সেশনের শুরুতে শিবলুল হক শোভনের চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনায় সুকুমার বড়ুয়ার জীবন ও কর্ম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে সুকুমার বড়ুয়ার ছড়াচর্চা, ব্যক্তিগত ও কর্মজীবন ফুটিয়ে তোলা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে সঞ্চালক শিবলুল হক শোভনের সাথে আলাপচারিতায় সুকুমার বড়ুয়া বলেন, ‘পাণ্ডিত্য দিয়ে ছড়া হয় না। পাখির ডাক, নদীর স্রোত, গাছ-পাতা বুঝতে পাণ্ডিত্যের প্রয়োজন হয় না।’
জীবনের শ্রেষ্ঠ পুরস্কারের বিষয়ে তিনি বলেন, ‘অনেক পুরষ্কার পেয়েছি। পাগলা ঘোড়া ও ভিজে বেড়ালের জন্য প্রথম বাংলা একাডেমি পুরস্কার পাই। আমার লেখা ১৯৭৮ সালে পাঠ্যবইয়ে সংযুক্ত হয়, এমন যদি হতো ছড়াটি। এটাই আমার জীবনের সেরা পাওয়া।’

/এনএ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম