রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৫:৫৩আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৫:৫৫

প্রেস ক্লাবের সামনে মসিউর রহমান রাঙ্গার কুশপত্তলিকা দাহ

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছে গণঐক্য নামের একটি সংগঠন। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির শুরুতে এই কুশপুত্তলিকা দাহ করা হয়। একইসঙ্গে মানববন্ধনে রাঙ্গাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ গণঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ বলেন, ‘নূর হোসেন গণতন্ত্রের জন্য অন্যতম শহীদ। রাউফুন বসুনিয়া, ডা. মিলন, জাহিদ আর নূর হোসেনের রক্তের বিনিময়ে স্বৈরাচার এরশাদের পতন হয়। যিনি নূর হোসেনের চরিত্র হননের দুঃসাহস দেখাচ্ছেন, তিনি স্বৈরাচারের দোসর। আমরা জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গার বিচার চাই।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ, বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়, গণঐক্যের সদস্য ঈমাম আহমেদ প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম