উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে ৩ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৬:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:৩১

 সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় রংপুর এক্স‌প্রেসের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের নতুন মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বাংলা ট্রিবিউনকে জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

 এদিকে দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদের নেতৃত্বে গঠিত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আড়াইটার দিকে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। আকস্মিক দুর্ঘটনার কারণে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম রংপুর এক্সপ্রেসের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার কথা জানালেও উল্লাপাড়া স্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন দুর্ঘটনায় ইঞ্জিন ছাড়াও সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

আরও পড়ুন:


উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন, বগি লাইনচ্যুত

সিগন্যাল ব্যবস্থাপনায় ত্রুটির কারণে উল্লাপাড়ায় দুর্ঘটনা: রেল সচিব

 

/এসএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম