বাপা’র নতুন সভাপতি সুলতানা কামাল, সম্পাদক শরীফ জামিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১০:৪৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২০:১৪

বাপা’র কার্যালয়ে অনুষ্ঠিত সভা অ্যাডভোকেট সুলতানা কামালকে সভাপতি ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫২ সদস্যের এই কমিটিকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীতে বাপার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এসময় সবার দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপা এসব তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন নির্বাহী সহসভাপতি ডা. মো. আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মহিদুল হক খান। এছাড়া সহসভাপতি হিসেবে আছেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক খন্দকার বজলুল হক, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক এম ফিরোজ আহমেদ, প্রকৌশলী তাকসীম এ খান, রাশেদা কে চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, ড. আতিউর রহমান এবং অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার।

যুগ্ম সম্পাদক হিসেবে আছেন মিহির বিশ্বাস, মো. শাহজাহান মৃধা, অধ্যাপক মাহবুবা নাসরিন, স্থপতি ইকবাল হাবিব, মো. আলমগীর কবির, শারমীন মুরশিদ, হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, মারুফ রহমান। এছাড়া সদস্য হিসেবে আছেন আরও ৩০ জন।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে