ব্রাজিলিয়ান ক্লাবকে বিদায় করে শেষ আটে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১২:০০আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:১৭

টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে তাই বায়ার্ন মিউনিখের ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। শেষ পর্যন্ত ফ্ল্যামেঙ্গো বাধা উতরে তাদের ৪-২ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা। শেষ আটে অল ইউরোপিয়ান প্রতিপক্ষ হিসেবে তাদের মুখোমুখি হবে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। 

বায়ার্নকে শুরুতে এগিয়ে দেয় ফ্ল্যামেঙ্গোর আত্মঘাতী গোল। ৬ মিনিটে এরিক পুলগার জশুয়া কিমিচের কর্নার ভুলক্রমে নিজেদের জালে পাঠিয়েছেন! ৯ মিনিটে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। রক্ষণে অপটু ব্রাজিলিয়ান ক্লাবটি তারপর ৩৩ মিনিটে একবার জাল কাঁপিয়ে দর্শকদের মাঝে আশার সঞ্চার করেছিল। গোল করেন গারসন। কিন্তু ৪১ মিনিটে লিওন গোরেৎজকা তৃতীয় গোল করলে আবার দুই গোলের লিড পেয়ে সুবিধাজনক জায়গায় চলে যায় বায়ার্ন। 

৫৫ মিনিটে পেনাল্টি থেকে জর্জিনিও গোল করে আবার ফ্ল্যামেঙ্গোর ব্যবধান কমালেও ৭৩ মিনিটে হ্যারি কেইন স্কোর ৪-২ করলে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিলিয়ান জায়ান্টরা।   

দর্শকদের তুমুল সমর্থনে অনেক আগ্রাসন নিয়ে খেলার চেষ্টা করে ফ্ল্যামেঙ্গো। কিন্তু নিজেদের সব শট লক্ষ্যে পরিণত করার ফল পায় বায়ার্ন। ম্যাচের পর হ্যারি কেইনও স্বীকার করেছেন, ‘ম্যাচটা কঠিন ছিল তাতে সন্দেহ নেই। কঠিন কন্ডিশনে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। আবহাওয়াও ছিল গরম।’

/এফআইআর/ 
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি