সেবার মানোন্নয়নে ডিএসসিসিতে চালু হলো কমিউনিটি অ্যাম্বাসেডর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ২৩:৪৫আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

কিমিউনিটি অ্যাম্বাসেডর কার্যক্রমের উদ্বোধনে সাঈদ খোকনসহ অন্যরা সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি, মশা নিধন, সড়ক মেরামতসহ বিভিন্ন সমস্যা সমাধান এবং সেবা কার্যক্রম মনিটরিং করতে টিমের সদস্যরা কাজ করবেন। টিমে থাকবেন সংস্থাটির ৭৫টি ওয়ার্ডের এক হাজার ৮০০ জন সদস্য।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণের সামনে এ টিমের কার্যক্রম উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কমিউনিটি অ্যাম্বাসেডর’ নামে একটি সেবা পদ্ধতির কার্যক্রম চালু হয়েছে। কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ওয়ার্ডকে চার-পাঁচটি ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিটে ৭ জন করে স্বেচ্ছাসেবী কাজ করবেন। রোস্টার অনুযায়ী স্বেচ্ছাসেবীরা তাদের আওতাধীন এলাকার রাস্তা, ড্রেন, সড়ক ও বাতিসহ অন্যান্য সেবা কার্যক্রম ঘুরে দেখবেন। এর পর একটা রিপোর্ট করবেন। পরামর্শ ও অভিযোগ তুলে ধরবেন গ্রুপে। গ্রুপটি পরিচালনা করার জন্য সংস্থাটির ৫টি অঞ্চলের প্রধানরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
জানানো হয়, স্বেচ্ছাসেবীদের অভিযোগ, পরামর্শ ও রিপোর্ট পাওয়ার পর সমস্যাগুলোর দ্রুত সমাধান দেওয়া হবে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে। আঞ্চলিক কার্যালয় সমাধান দিতে দেরি করলে, সিটি করপোরেশনের হেড অফিসের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, স্বেচ্ছাসেবী বা কমিউনিটি অ্যাম্বাসেডর হিসেবে এসব টিমে থাকবেন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

অনুষ্ঠানে ডিএসসিসির সব ওয়ার্ডগুলো থেকে আসা কমিউনিটি অ্যাম্বাসেডরসহ আরও উপস্থিতি ছিলেন—ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বি. জে. ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের