ট্রাক চালানোর দায়ে তেজগাঁওয়ে এক চালককে মারধর (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৪:৩২আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

ট্রাক চালানোর দায়ে তেজগাঁওয়ে এক চালককে মারধর (ভিডিও)

৯ দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি চলাকালে এক ট্রাকচালককে মারধরের ঘটনা ঘটেছে।

দোকান ও বাসাবাড়িতে জার ভর্তি পানি সরবরাহের কাজে নিয়োজিত ওই ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন। তার গাড়ি নম্বর ঢাকা মেট্রো-ন ১৬-৩৭০৫। 

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে তিনি ছোট্ট ট্রাকটিতে পানির জার নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনে আনিসুল হক সড়কে আসামাত্র তার ওপরে চড়াও হন আন্দোলনরত শ্রমিকরা। এসময় তাকে চড়-থাপ্পড় দিতে দেখা গেছে। পরে চালকের আসন থেকে তাকে রাস্তায় নামিয়ে আনা হয়।

চালক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দোকান ও বাসাবাড়িতে  পানি দেওয়ার জন্য গাড়ি নিয়ে এখানে এসেছি। এরপর কী হয়েছে তা আপনারা দেখেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

উল্লেখ্য, ৯ দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম