প্লুটোতে নাইট্রোজেনের হিমবাহ!

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৫, ১০:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০১:৫৫

বামন গ্রহ প্লুটো সম্পর্কে বিজ্ঞানীদের আগ্রহ ক্রমেই যেন আরও বাড়ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান নিউ হরাইজন গত ১৪ জুলাই প্লুটোর সবচেয়ে কাছ থেকে যেসব ছবি পাঠিয়েছে তা পর্যালোচনা করে বিজ্ঞানীদের কৌতূহল আরও বেড়েছে। তারা বলছেন, নতুন ছবিগুলো দেখে মনে হচ্ছে প্লুটোর বিস্তির্ণ অঞ্চলে রয়েছে নাইট্রোজেনের বিশাল হিমবাহ।

বিজ্ঞানীরা বলছেন, নিউ হরাইজনের পাঠানো ছবি বিশ্লেষণ করে তারা প্লুটোর উপরিভাগে পর্বত ও গিরিখাতের চারপাশ দিয়ে নাইট্রোজেনের হিমবাহের উপস্থিতি লক্ষ্য করেছেন। তবে এটাও জানিয়েছেন, এই হিমবাহ খুব বেশি পুরনো নয়, বরং তা একেবারেই সাম্প্রতিক। সুর্য থেকে দূরত্ব বেশি হওয়ায় গ্রহটির উপরিভাগে তাপ খুব কমই পৌঁছায়। ফলে অত্যন্ত ঠাণ্ডা নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, মিথেনের সেখানে হিমবাহ আকারে বয়ে চলা অত্যন্ত স্বাভাবিক।

যদিও নিউ হাইরাজন অভিযানের দায়িত্বে থাকা বিজ্ঞানীদের দলটি বলছেন, তারা গত ১৪ জুলাই পযন্ত বামন গ্রহটির সম্পর্কে মাত্র ৪ থেকে ৫ শতাংশ তথ্য উদ্ধার করতে পেরেছেন। তাই এখনও তারা এসব তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে নাসার সদরদপ্তরে নিউ হরাইজন প্রকল্পের প্রধান অনুসন্ধানকারী অ্যালান স্টার্ন বলেন, প্লুটোর খুব মজার একটা ইতিহাস আছে। এই জটিল গ্রহটির সবকিছু সম্পর্কে বুঝতে আমাদের আরও কাজ করতে হবে। সূত্র: বিবিসি।

/এসএম/এফএস/

সম্পর্কিত
উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিভিটি রহস্য উন্মোচন করলেন চীনা বিজ্ঞানীরা
পৃথিবীতে পানির ইতিহাসে নতুন আলো ফেললো চীনা গবেষণা
দ্বীপের নিচে মিললো আজব এক কাঠামো, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য কি মিটবে
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম