মাঠে নেমেছে কলকারখানা পরিদর্শন অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ০৪:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৪:৪১

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

নির্মাণ সেক্টরে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এলক্ষ্যে প্রতিমাসের নির্ধারিত যে কোনও দুদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শকরা নিয়মিত কলকারখানা পরিদর্শন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন থেকে নির্মাণ সাইট পরিদর্শন করবেন বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২০ নভেম্বর) থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্মাণ সাইটের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে প্রতিমাসের ২০ ও ২১ তারিখ উপ-মহাপরিদর্শকের কার্যালয়, ঢাকার ১৯ জন শ্রম পরিদর্শক ৪০টি করে নির্মাণ সাইট পরিদর্শন করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বিশেষ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়।

বৃধবার (২০ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কলকারখানায় নিয়মিত শ্রম পরিদর্শনের বাইরে নির্মাণ সাইট পরিদর্শনের বিষয়ে ঢাকার উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন- শ্রম পরিদর্শকরা কলকারখানা পরিদর্শনের পাশাপাশি অন্যান্য কর্মক্ষেত্র নিয়মিত পরিদর্শন করেন। নির্মাণ খাতের নিরাপত্তার বিষয়টি প্রাধন্য দিয়ে এই বিশেষ পরিদর্শনের কার্যক্রম শুরু করা হয়েছে। এ মাসের আজ বৃহস্পতিবার ১৯ জন শ্রম পরিদর্শক বিশেষ এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেবেন। নির্মাণ সাইট পরিদর্শনের একটি চেক লিস্টও প্রস্তুত করা হয়েছে।

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম