উন্নত বাংলাদেশ উপহার দিতেই দুর্নীতিবিরোধী অভিযান: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ১৯:১২আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৯:১৪

 চলমান দুর্নীতিবিরোধী অভিযান সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অভিযান সফল করতে তরুণ, যুবক, ছাত্র-শিক্ষক নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মেলন কক্ষে বিজনেস ফ্যাকল্টি আয়োজিত বিজনেস বাজ সেশন-২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রীআরও বলেন, বঙ্গবন্ধু তার জীবন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। রাজনৈতিক দূরদর্শিতা, সততা, নিষ্ঠা, আর আত্মত্যাগ ছিল বঙ্গবন্ধুর চরিত্রের বৈশিষ্ট্য। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার শপথ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য ড. মকবুল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এ এফ এম গোলাম হোসাইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির সহযোগী ডিন ড. ফারজানা আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ খান মিরাজ প্রমুখ।

পরে ধর্ম প্রতিমন্ত্রীকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম