ডিসেম্বরের মধ্যে পরীক্ষার দাবিতে শিক্ষানবীশ আইনজীবীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ০৫:৩৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৬:৪৪

শিক্ষানবীশ আইনজীবীদের মানববন্ধন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষার (নৈর্ব্যক্তিক) দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষানবীশ আইনজীবীরা। রবিবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বার কাউন্সিল সচিব বরাবর এ বিষয়ে স্বারকলিপি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে লিখিত পরীক্ষার আধুনিকীকরণ এবং প্রতি বছর নিয়মিত আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষা নেওয়ারও দাবি জানানো হয়েছে। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমানে দেশে এলএলবি পাস স্বীকৃত বেকারের সংখ্যা প্রায় ৬০ হাজার। যারা ইতোমধ্যেই বার কাউন্সিল সনদ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করেছেন। গত ২০১৭ সালের ২১ জুলাই পরীক্ষা হওয়ার পর এ পর্যন্ত মোট দু’বার আনুষ্ঠানিকভাবে পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এমন অবস্থা চলতে থাকলে এই পেশার প্রতি মানুষ বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলবে। এমনকি একজন শিক্ষার্থীর আইনজীবী হওয়ার দৃঢ় প্রতিজ্ঞাও নষ্ট হয়ে যাবে।’

বেকারত্ব দূর করার স্বার্থে সময় ক্ষেপণ না করে প্রতি বছর পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীরা বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানান।

পরিষদের সদস্য সচিব মো. শরিফুল হাসান শুভর সঞ্চালনা ও আহ্বায়ক মো. শাহিন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান