সড়কে নিহত আট জনের পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:২০

সুপ্রিম কোর্ট কুমিল্লায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত আট জনের তিন পরিবারকে চার কোটি টাকা করে মোট ১২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু ও আইনজীবী মো. জহিরুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ১৮ আগস্ট দুপুর ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার জামতলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ মোট আট জন নিহত হন। এদের মধ্যে তিন জন নারী। নিহত অপর দুজন হলেন হোটেল বয় এবং অটোরিকশা চালক। এছাড়াও বাসটির ৩/৪ জন যাত্রী আহত হন।

নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান এলাকার মৃত আবদুর জব্বারের ছেলে জসিম উদ্দিন (৪৫), জসিম উদ্দিনের মা সকিনা বেগম (৭০), স্ত্রী সেলিনা বেগম (৪০), ছেলে সিপন (২৩), রিফাত (৮) ও মেয়ে নিপু আক্তার (১৩) এবং অটোরিকশা চালক একই উপজেলার করপতি গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও একই গ্রামের শাইমুন হোসেন(১৫)।

পরে নিহত রিফাতের পরিবারের পক্ষে মো. মহসিন ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন।

 

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম