ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে চীনা ব্যবসায়ীকে হত্যার ধারণা পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ১৭:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:২৭

গাউ জিয়ান হু

ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে চীনা ব্যবসায়ী গাউ জিয়ান হুকে (৪৭) শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) ডিএমপি, গুলশান উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী একথা জানান।
গাউ জিয়ান হু পদ্মা সেতুতে পাথর সাপ্লাই দিতেন। এর আগে কাপড়ের ব্যবসা করতেন তিনি।
সুদীপ কুমার বলেন, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা দিকে বনানীর বাসায় (বাড়ি নং ৮২, রোড নং ২৩, ফ্ল্যাট নং ৬বি) ফেরেন তিনি। আজ সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় তার মাটিচাপা দেওয়া লাশ পাওয়া যায়। চুল ও পা বাইরে বেরিয়ে ছিল। কান ও মুখে রক্ত ছিল। গলায়ও দাগ আছে।
তিনি জানান, বাসার ভেতরে একটি কক্ষে জুতার ওপর কয়েক ফোটা রক্তের দাগ পাওয়া গেছে। মূল দরজা খোল ছিল।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
সুদীপ কুমার জানান, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন গাউ জিয়ান হু। গত ২৩ অক্টোবর চীন থেকে ঢাকায় ফেরেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তার স্ত্রী-সন্তানদের ঢাকায় আসার কথা।

এ ঘটনায় ড্রাইভার, সিকিউরিটি গার্ডসহ ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



আরও পড়ুন...




চীনা নাগরিকের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

/আরজে/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম