লালবাগে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৭:৩৭

লালবাগে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ বুড়িগঙ্গা নদী দখল করে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর লালবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, উচ্ছেদ অভিযানে ছোট-বড় প্রায় ৩০টি অবৈধ স্থাপনা ও বেশ কয়েকটি রিক্সা, ভ্যান ও ট্রাকের গ্যারেজ উচ্ছেদ করা হয়। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, গ্যারেজের ব্যবসার সঙ্গে মাদকব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চলতো এসব স্থানে।
তিনি আরও জানান, উচ্ছেদ পরিচালনার সময় কিছু অসাধু ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করলেও আনসার, র‌্যাব ও পুলিশের সর্তক অবস্থানের কারণে কোনও বিশৃঙ্খলা হয়নি।
বিআইডব্লিউটিএ’র উপরিচালক মো. শহীদ উল্যাহ জানান, নদী রক্ষায় এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদার যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
উচ্ছেদ অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. মহিউদ্দিন, সহকারী সমন্বয় কর্মকর্তা গাজী মো. মোতালেব ও সুপারভাইজার নুরুল ইসলামসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নেন। 

/এসও/এইচআই/
সম্পর্কিত
লঞ্চের ভাড়া বাড়ানো হবে, তবে আলোচনা সাপেক্ষে  
ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ
বিআইডব্লিউটিএতে চাকরি, ১৩ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম