লঞ্চ চলাচল শুরু হলেও যাত্রী খরা সদরঘাটে

জবি প্রতিবেদক
৩০ মে ২০২৫, ২০:০৫আপডেট : ৩০ মে ২০২৫, ২০:০৫

বৈরী আবহাওয়ার কারণে এখনও স্বাভাবিক হয়নি দেশের অভ্যন্তরীণ নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল। বৃহস্পতিবার (২৯ মে) পুরোপুরি বন্ধ থাকলেও শুক্রবার (৩০ মে) কয়েকটি রুটে লঞ্চ চলাচল শুরু করছে। তবে যাত্রী খরায় পন্টুনেই অপেক্ষমাণ রয়েছে লঞ্চগুলো।

এদিন বিকালে সদরঘাট টার্মিনাল ও পন্টুন এলাকা ঘুরে দেখা যায়, নেই চিরচেনা ভিড়। পন্টুনে ভেড়ানো রয়েছে অল্প কিছু লঞ্চ। গন্তব্যে পৌঁছানোর জন্য আসা যাত্রীরা অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করছেন লঞ্চ ছাড়ার।

ঘাট সংশ্লিষ্টরা জানান, দুপুরের পর চাঁদপুরসহ কাছাকাছি কয়েকটি রুটে লঞ্চ ছেড়ে গেছে। তবে কোনও ছোট আকৃতির লঞ্চ ছেড়ে যায়নি। একইভাবে কয়েকটি রুট থেকে লঞ্চ ছেড়ে এসেছে। 

লঞ্চ ছাড়ার অপেক্ষায় যাত্রীরা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, ৫টি লঞ্চের আগমন ও ৫টি লঞ্চ নির্গমন করেছে।

বরিশাল রুটের পারাবত লঞ্চের স্টাফ সাখওয়াত বলেন, রাত ৯টায় লঞ্চ ছেড়ে যাবে। কিন্তু যাত্রী নেই তেমন। ছাড়ার আগ মুহূর্তে যাত্রী হবে আশা করছি।

ভোলাগামী এমভি সাব্বির লঞ্চের কেবিন বয় রানা বলেন, যাত্রী নেই একেবারেই। মালামাল যাবে কিছু এগুলো নিয়েই রওনা করবো।

এই লঞ্চের যাত্রী ইউসুফ হোসেন বলেন, গতকাল (বৃহস্পতিবার) ঘাটে এসে ফিরে গেছি। আজ ফোন দিয়ে আসলাম লঞ্চ ছাড়বে শুনে। কিন্তু লঞ্চে যাত্রী নেই। তাই ছাড়বে কী ছাড়বে না বুঝতে পারছি না।

বিআইডব্লিউটিএ’র সদরঘাট নৌ টার্মিনালের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, উপকূল অঞ্চল ছাড়া অন্য রুটগুলোতে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার ৫টি লঞ্চের আগমন ও ৫টি নির্গমন হয়েছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম