ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন ১৯ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:১৬

নীলাদ্রি চট্টোপাধ্যয় নিলয়

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেননি। এ কারণে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেন।

আদালতে খিলগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ আহমেদ এ তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি ও নিলয়কে হত্যা করে। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় চার জনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
ধর্মকে পুঁজি করে বিভক্তির পাঁয়তারাকারীদের বিরুদ্ধে হবে প্রতিরোধ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ধর্মকে পুঁজি করে বিভক্তির পাঁয়তারাকারীদের বিরুদ্ধে হবে প্রতিরোধ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা