দৈনিক মজুরি ৪০০ টাকার দাবি চা শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ২০:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২০:৩১

দৈনিক মজুরি ৪০০ টাকার দাবি চা শ্রমিকদের চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৪০০ টাকা এবং সাপ্তাহিক রেশনের চাল ৫ কেজি নির্ধারণসহ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য সরকার প্রায় ২ মাস আগে মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের কাছ থেকে কোনও মতামত নেওয়া হয়নি। এতে তারা হতাশা প্রকাশ করেন।
এসময় তিনটি দাবি তুলে ধরা হয়। ১. চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৪০০ টাকা করা, রেশন হিসেবে প্রত্যেক শ্রমিককে সপ্তাহে ৫ কেজি এবং নির্ভরশীলদের জনপ্রতি সপ্তাহে ৩ কেজি চাল এবং প্রত্যেক শ্রমিককে মাসে ২ কেজি চা পাতা দিতে হবে; ২. স্বাস্থ্যসম্মত বাসস্থান (ন্যূনতম ৮২২ বর্গফুটের ঘর), স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ৩. চা শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব দীপঙ্কর ঘোষ, করিমপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি গণেশ বড় কুর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তাদের মজুরি বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম