এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতি: রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৫

আগুন লাগার পর এফআর টাওয়ার বনানীর এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে সাইদুরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে গত ২৫ নভেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সাইদুর। হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গত ২৮ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এরপর সাইদুর জামিন চেয়ে পুনরায় হাইকোর্টে আবেদন জানান। ওই আবেদনের শুনানি নিয়ে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে এদিন তার জামিন মঞ্জুর করে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।
জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-এর বিধিবিধান লঙ্ঘন করে বনানীতে ১৫ তলার স্থলে ১৮ তলা ভবনের (এফআর টাওয়ার) নকশা অনুমোদন করায় দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত ২৫ জুন এ মামলা করা হয়।
মামলায় অন্য আসামিরা হলেন ইজারাগ্রহিতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এতে ২৬ জন মারা যান।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম