‘পেনসিল’ যুক্তরাজ্যের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা

প্রবাস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:২০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:২৪

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফেসবুক ভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পেনসিল’-এর যুক্তরাজ্য শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়মেলা। গত ১৫ ডিসেম্বর পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনের উল্লেখযোগ্য পর্ব ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অনলাইনের বাইরেও আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে পেনসিলের কমিউনিটি। বাংলাদেশ ছাড়াও পেনসিলের নানা কার্যক্রম পরিচালিত  হচ্ছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউইয়র্কে। প্রতিনিয়ত বিশ্বব্যাপী সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রসারিত হচ্ছে এর নানা কার্যক্রম। বাংলাদেশি সাহিত্য-সংস্কৃতি বিদেশের মাটিতে চর্চায় পেনসিল কমিউনিটির সদস্যরা কাজ করেন। নিয়মিতভাবে সদস্যরা নানা দিবসকে সামনে রেখে আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘পেনসিল যুক্তরাজ্য বিজয়মেলা’ স্বাধীনতা দিবসকে উপজীব্য করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুটি ভাগে প্রায় দেড়শ’র বেশি শিশু-কিশোর ছবি আঁকে। এতে অংশগ্রহণকারী সব শিশুকে সার্টিফিকেট দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্যের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য কলা বিষয়ের শিক্ষক মিজ ব্লেঞ্চেট।

সাংস্কৃতিক পর্বের মূল আয়োজন ছিল শিশুদের আর বড়দের সম্মিলিত পরিবেশনা। এতে ছিল গান, নাচ ও কবিতা আবৃত্তি। ঐতিহাসিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিবেশিত সংগীতমালাও ছিল আয়োজনে।

এ আয়োজনেই আত্মপ্রকাশ করে পেনসিলের প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত পত্রিকা ‘রং পেন্সিল’। মোর্শেদ আখতার বাদলের সম্পাদনায় এর সম্পাদনা পরিষদে ছিলেন চারুলতা আরজু, নিয়াজ তামান্না কান্তা, রেশমী রফিক ও তাসলিমা শাম্মী।

পেনসিল যুক্তরাজ্যের আয়োজকদের মধ্যে ছিলেন– এসরার লতিফ, নিজাম উদ্দিন, মুনতাসির রুবেল, মুন্নী লাল,  টুসি, মোর্শেদ আখতার, চারুলতা আরজু, আইরীন, সাদিয়া অন্তরা, শারমীন মিলা, তানিয়া রহমান, জল, তাইফা প্রমুখ।

 

/এনসি/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান