ডিএনসিসি থেকে দুপুরে পদত্যাগ করবেন আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:৪১

আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পদত্যাগ করবেন। এই সিটি থেকে আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে রবিবার (২৯ ডিসেম্বর) তাকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইন অনুযায়ী, পদে থেকে কোনও মেয়র নির্বাচন করতে পারবেন না। এ কারণে তাকে পদত্যাগ করতে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে আতিকুল ইসলাম বলেন, ‘আজ আমার সংস্থার কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং করবো। যেটা এই মেয়াদের সর্বশেষ মিটিং হবে। এরপর আমি পদত্যাপত্রে স্বাক্ষর করে সংস্থার সচিবের কাছে জমা দেবো। পরবর্তী সময়ে পত্রটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। পদত্যাগপত্রটি হবে স্থানীয় সরকারমন্ত্রী বরাবর।’
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক মেয়র পদে জয়লাভ করেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়ে আতিকুল ইসলাম জয়ী হন। 

/এসএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম