বেফাক সহ-সভাপতি আশরাফ আলী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫২

শায়খুল হাদিস আশরাফ আলী

কওমি মাদ্রাসার সরকারি বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র  কো-চেয়ারম্যান প্রবীণ আলেম শায়খুল হাদিস আশরাফ আলী ইন্তেকাল করেছেন। তিনি একইসঙ্গে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের  (বেফাক) সিনিয়র সহ-সভাপতি। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল।

আশরাফ আলী বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার  মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির  শায়খুল হাদিস ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক শোক  প্রকাশ করেছেন।

ইসলামি ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক শোক বার্তায় বলেন, ‘আল্লামা আশরাফ আলী বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাকে যতবার দেখেছি ততবারই মুগ্ধ ও অভিভূত হয়েছি। আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তার ছাত্র, মুরিদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন