ঢাকার দুই সিটি নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী আতিকুলকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১৬:৪৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৬:৫১

আওয়ামী লীগ প্রার্থী আতিকুলকে শোকজ আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। এতে আগামী দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) এই নির্দেশনা-সংক্রান্ত চিঠি আতিকুলকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘আপনি ৫ জানুয়ারি ২০২০ তারিখে একজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে উত্তরা নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেছেন, যা ৫ জানুয়ারি ২০২০ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং ৬ জানুয়ারি ২০২০ তারিখে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি ৫ ও বিধি ২২-এর সুস্পষ্ট লঙ্ঘন বিধায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২ (দুই) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।’
গতকাল রবিবার (৫ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুলের উত্তরা শাখার নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন মেয়র প্রার্থীর জন্য দোয়া চান। এ সময় আতিকুল উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম