ভোলায় ছিন্নমূল মানুষের জন্য তৈরি ৪৬টি ব্যারাক হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ২০:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:৪৩

ভোলায় ছিন্নমূল মানুষের জন্য তৈরি ৪৬টি ব্যারাক হস্তান্তর

ভোলার তজুমুদ্দিন উপজেলার গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ৪৬টি ব্যারাক হস্তান্তর করেছে নৌবাহিনী। রবিবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এসব ব্যারাক স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তজুমুদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম আবাসন ব্যারাকগুলো বুঝে নেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিক নির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক ঘরগুলো নির্মাণ করে। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল (সম্প্রসারণ) আশ্রয়ণ নামে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ব্যারাকে রয়েছে পাঁচটি ইউনিট। ইউনিটগুলোর প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। এতে ২৩০টি গৃহহীন ও ছিন্নমূল পরিবার মানসম্মত আবাসস্থল পাবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নৌবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ৩১৫টি পাকা ও টিনশেড ব্যারাক নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে, যা শেষ হলে আরও এক হাজার ৫৭৫টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।

/ জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম