বহিরাগতদের কাছে ঢাবির খেলার মাঠ ভাড়া না দেওয়ার নির্দেশ

ঢাবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ১৭:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৭:০৫

খেলার মাঠ ভাড়া বন্ধে আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠসহ সব আবাসিক হলের খেলার মাঠ বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে ‘বাণিজ্য’ করা হতো এমন অভিযোগ দীর্ঘ দিনের। এ বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে আবেদন জানিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত।
লিখিত আবেদন হাতে পেয়ে সঙ্গে সঙ্গে মাঠ পরিচালককে ভাড়া বন্ধের নির্দেশ দিয়েছেন ভিসি। বিষয়টি আমলে নিয়ে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সোমবার (১৩ জানুয়ারি) বেলা তিনটার দিকে উপাচার্যের কার্যালয়ে লিখিত আবেদনের মাধ্যমে ভিসির কাছে এ দাবি জানান তানভীর।
লিখিত আবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। মাঠ ভাড়া দেওয়ার কারণে বহিরাগতরাও বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করছে। ফলে শৃঙ্খলা ও নিরাপত্তার বিঘ্ন ঘটছে। তাই এই মাঠ বাণিজ্য বন্ধ করতে হবে।
এ বিষয়ে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো বহিরাগতদের ভাড়া দেওয়া বন্ধের দাবিতে উপাচার্য বরাবর একটি চিঠি দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে উপাচার্য আজ থেকে বিশ্ববিদ্যালয় মাঠগুলো ভাড়া দেওয়া বন্ধের ব্যবস্থা করবেন বলে নিশ্চিত করেছেন।’

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম