ওয়েবসাইট হ্যাকার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ২৩:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২৩:৫৯

গ্রেফতারের প্রতীকী ছবি ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে মোক্তার হোসেন বাবু (২১) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডিএমপি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, ২০১৯ সালের ২২ ডিসেম্বর bissoy.com নামের বাংলাদেশি একটি ওয়েবসাইট হ্যাকড হয়। হ্যাকিংয়ের ঘটনায় গত রবিবার (১২ জানুয়ারি) পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

তিনি জানান, এই মামলার পরিপ্রেক্ষিতে পল্লবীর বানরটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে হ্যাকড হওয়া সাইটের কন্ট্রোল প্যানেল চালানোর সময় হাতেনাতে মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। 

/এসজেএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান