পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৪:৩৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৪:৪০

হকার সমাবেশ

পুনর্বাসন ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ না করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

একইসঙ্গে হকার ব্যবস্থাপনায় আইন প্রণয়ন, চাঁদাবাজি বন্ধে উদ্যোগ গ্রহণ এবং হকারদের টোল/ট্যাক্সের আওতায় আনারও দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মানুষের সামগ্রিক উন্নয়নে মেয়র প্রার্থীরা নির্বাচনি ইশতেহার দেবেন। আমরা আশা করি, তারা নগর ব্যবস্থাপনায় হকারদের বিষয়টি যুক্ত করবেন। কারণ, হকাররা একটি বিরাট জনগোষ্ঠী। যেকোনও বড় শহরের জন্য তারা একটি বড় সমস্যাও। ’

তিনি  আরও বলেন, ‘মানুষ হিসেবে হকারদের একটি মানবিক জীবন প্রয়োজন। আর এর নিশ্চয়তা কেবল মেয়র দিতে পারেন। তাই আমাদের দাবিগুলো আশা করি, মেয়র প্রার্থীরা বিবেচনা করবেন।’

মানববন্ধনে ঢাকার বিভিন্ন এলাকার হকাররা উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম