সাঈদ খোকনের এপিএস কুদ্দুসকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৯:৩৯আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৫৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়। ছবি: সাজ্জাদ হোসেন অবৈধ সম্পদ অর্জনসহ জুয়া ও ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দুসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এই জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুদ্দুস। তিনি দাবি করেন, তার কোনও অবৈধ সম্পদ নেই। আর জুয়া বা ক্যাসিনো কারবারের সঙ্গেও তার কোনও সংশ্লিষ্টতা নেই।
তবে দুদক সচিব দিলোয়ার বখত বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কুদ্দুসকে তলব ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি তলবি নোটিশ পাঠিয়ে ২১ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয় কুদ্দুসকে। নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

/ডিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী