সিটি নির্বাচন নিয়ে বিএনপির কোনও রূপরেখা নেই: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৫:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৫:০৯

নির্বাচনি প্রচারে ফজলে নূর তাপস

সিটি নির্বাচনে বিএনপির কোনও রূপরেখা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মুগদাপাড়া সিএনজি স্টেশন এলাকায় গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন। ।

এসময় ব্যারিস্টার তাপস বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাবাসীর জন্য বিএনপির কোনও রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতির একটি কৌশল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা তারা নিজেরাই বলেছে। এজন্য তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টায় লিপ্ত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গণসংযোগে রয়েছি। আর তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে লিপ্ত রয়েছে। আমরা ঢাকাবাসীর কাছে যাচ্ছি এবং আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। আর ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করছেন।’

প্রতিটি ওয়ার্ডে আধুনিক সেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড রয়েছে। আমরা সেই ওয়ার্ডগুলোতে আধুনিক নগরের সব সেবা ও সুবিধাগুলো প্রদান করতে চাই। আমরা দীর্ঘমেয়াদি ৩০ বছরের নতুন পরিকল্পনা করবো। সেখানে এই ১৮টি ওয়ার্ডকে আমরা আধুনিক ওয়ার্ডে পরিণত করার মহাপরিকল্পনা প্রণয়ন করছি।’

তিনি বলেন, ‘নির্বাচনে দলমত নির্বিশেষে ঢাকাবাসী তাদের সেবক নির্বাচিত করবেন। আমি আশা করবো, আমরা ঢাকার পরিবর্তনের যে নতুন রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেই ঐতিহ্য, সুন্দর ও সুশাসিত ঢাকার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে রায় প্রদান করবেন।’

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম