১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৯:০৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৩৯

ভোরের কাগজ পত্রিকা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা দেওয়া হবে। নিরাপদ মাতৃত্ব, শিশু মৃত্যুহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে প্রত্যন্ত গ্রামে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা দেওয়ার বিকল্প নেই। এজন্য কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসকসহ সেবা কর্মকর্তা-কর্মচারীদের রাতযাপনের নিরাপদ আবাসস্থল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দৈনিক ভোরের কাগজ পত্রিকার কনফারেন্স রুমে ভোরের কাগজ ও এনজিও ফোরাম বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের হাসপাতালগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের প্রতিটিতে ন্যূনতম দুটি করে ব্যবহারযোগ্য টয়লেট সরঞ্জাম প্রদান করা হয়েছে। এগুলো নারী ও পুরুষদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতি থাকায় সব ক্লিনিক সমানভাবে পরিচ্ছন্ন হয়তো নেই। তবে দ্রুতই পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে এবং তখন টয়লেটের অপরিচ্ছন্নতাও দূর হবে।”

এক পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, “দেশে বর্তমানে ৭২ ভাগ সরকারি হাসপাতালে উন্নত ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থা রয়েছে। অবশিষ্ট ২৮ ভাগ টয়লেট আধুনিকায়ন ও পরিচ্ছন্ন করার উদ্যোগও হাতে নেওয়া হয়েছে। এ বছরই বাকি ২৮ ভাগ টয়লেট পরিচ্ছন্ন হবে বলে আশা করছি।”

সভায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, “১৯৯০ সালের দিকে গ্রামের মানুষ খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ করতো। বর্তমান সময়ে এ পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। এখন মানুষ কেবল টয়লেটই চায় না; বরং আধুনিক টয়লেটের দিকে ঝুঁকে গেছে। মানুষের চাহিদা ও মননশীলতায় বর্তমানে অনেক পরিবর্তন এসেছে।
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের উপস্থাপনায় আলোচনায় আরও অংশ নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের জাতীয় পরামর্শক পলিসি সাপোর্ট-এর মনিরুজ্জামানসহ অন্যরা।

/জেএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের